সর্বশেষ সংবাদ — পাতা ১৮৫
✈️ বিমানবন্দর সড়কে বৈদেশিক মুদ্রা–স্বর্ণসহ ২ পাচারকারী গ্রেপ্তার 🚨 কর্ণফুলীতে ১,৫০০ ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক
ডেস্ক নিউজ (চট্টগ্রাম): চট্টগ্রামের ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় বিমানবন্দর রোডের রুবি সিমেন্ট ফ্যাক্টরি মোড়ে স্থাপিত পুলিশের চেকপোস্টে বিশেষ তল্লাশি অভিযানে ২২ হাজার মার্কিন ডলার ও ৪৮০ গ্রাম স্বর্ণালংকারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থেকে হাজারীগলি সিনেমা প্যালেসগামী একটি সিএনজি অটোর...
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত হয়নি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি। তিনি এখনও জটিল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে রিজভী জানান, বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত...
খালেদা জিয়ার অসুস্থতার কারণে ‘বিজয় মশাল রোড শো’ স্থগিত: রিজভী
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে পূর্ব ঘোষণা করা ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ স্থগিত করা হয়েছে। রোববার নয়াপল্টনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান। রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ...
কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ নিহত ৩
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মোঃ মানিক উল্লাহ ও মোঃ নুর মোহাম্মদ এবং মোঃ আলতাফ হোসেন ও মোঃ...
নান্দাইল গণধর্ষণ মামলার আসামি শামীম রাইহানকে ত্রিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গার্মেন্টস শ্রমিক নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি শামীম রাইহান (২৮) কে ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪ গ্রেফতার করেছে। মামলার এজাহার অনুযায়ী, ভিকটিম (৩৭) এর স্বামী এক বছর আগে অসুস্থতাজনিত কারণে মারা যান। তার একটি দশ বছরের ছেলে সন্তান রয়েছে। ভিকটিম গাজীপুরের মাওনা এলাকায় একটি...
চট্টগ্রামে বাংলাদেশ তরিকত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ইসলামী তরিকা ও প্রতিষ্ঠানসমূহের ওপর হামলা অগ্রহণযোগ্য
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) আয়োজিত মতবিনিময় সভা গতকাল শনিবার (২৯ নভেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন তরিকা ও দরবারের পীর-মাশায়েখগণ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন বিটিপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতিমণ্ডলীর সদস্য আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছা...
যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক শিক্ষক কাজী হাবিবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ...
মাদারগঞ্জে মর্মান্তিক নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে ও মিথ্যা, বানোয়াট মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:- জামালপুরের মাদারগঞ্জে বাড়ি থেকে অপহরণ ও হত্যার উদ্দেশ্যে গাছের সাথে বেঁধে নির্যাতন, সেই সাথে ভুক্তভোগীদের মিথ্যা,বানোয়াট মামলায় হয়রানির প্রতিবাদে এবং মর্মান্তিক নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আজ রবিবার( ৩০ নভেম্বর ২৫) সকালে ভুক্তভোগী ও উপজেলার আদারভিটা ইউনিয়নের নলকা...
সন্ধ্যায় নিখোঁজ, সকালে জলাশয় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি জলাশয় থেকে ভাসমান অবস্থায় শহিদুল ইসলাম (৬৭) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা সড়ক সেতুর নিচের জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শহিদুল ইসলাম উক্ত ইউনিয়নের বন্যাকান্দি গ্রামের মৃত লালু তালুকদারের ছেলে। মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের সদস্য...
আজও শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান, সারাদেশে টিকাদান কার্যক্রম বন্ধ
নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এই আন্দোলনের ফলে সারাদেশে টিকাদান সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের ৬৪ জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী...
খুলনায় আদালতের সামনে কুপিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা
খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দিনের আলোয় ঘটে গেলো নৃশংস হত্যাকাণ্ড। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আদালত এলাকার মূল ফটকের কাছে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা করে। নিহতদের নাম রাজন (২৮) ও আতিক (২৯)। ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আতিক মারা যান। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদের মৃত্যু-কারাগারে অসুস্থতা বেড়ে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস
হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কয়েদি তানভীর মাহমুদ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কারা অধিদপ্তরের এআইজি জান্নাত-উল ফরহাদ জানান, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কারাগারে অসুস্থ ছিলেন। শনিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কেরান...
আলাউদ্দিন–রাব্বির লাল কার্ডের পরও মেয়র চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন
হোসেন বাবলা, চট্টগ্রাম, ঢাকা প্রেস: দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও শেষ পর্যন্ত মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিয়েছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ক্লাব সমিতি আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে তারা টাইব্রেকারে ৩–২ গোলে পরাজিত করে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ম্যাচটি...
জামালপুরে নবাগত পুলিশ সুপারের সাথে কর্মকর্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:- জামালপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক–এর সাথে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের একটি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থেকে নবাগত পুলিশ সুপারের সঙ্গে মতব...
ত্রিশালে সংবাদ সংগ্রহের সময় চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, দুইজন আটক
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় চারজন সাংবাদিক সন্ত্রাসীদের ভয়াবহ হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। শনিবার সকাল ২৯ নভেম্বর হরিরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ‘চোরের মোড়’ সংলগ্ন এলাকায় সংবাদ সংগ্রহে গেলে এ ঘটনা ঘটে। অভিযোগ র...
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভায় ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত
মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর উদ্যোগে সারাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর ৭৩ কাকরাইল ইস্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ২টা ৩০ মিনিট থেকে মতবিনিময় সভা শুরু হয়। সভায় সভ...
খালেদা জিয়া বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব প্রস্তুতি থাকা সত্ত্বেও তার শারীরিক অবস্থা সেই ধরনের যাত্রা সামলানোর মতো নয়। তিনি বলেন, “শারীরিক অবস্থা যদি আল্লাহর রহমতে স্থিতিশীল হয়, তখন ভাবা হবে, তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কি না।” শনিবার বিকেলে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপার...
সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকার একটি আবাসিক ডরমিটরিতে মাদক সংশ্লিষ্ট অপরাধের সন্দেহে অভিযান চালিয়ে ১২ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) এ অভিযান পরিচালনা করে। শনিবার দ্য স্ট্রেইটস টা...






























