শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৯:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভায় ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভায় ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):

 

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর উদ্যোগে সারাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর ৭৩ কাকরাইল ইস্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ২টা ৩০ মিনিট থেকে মতবিনিময় সভা শুরু হয়।
 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর যুগ্ম-আহ্বায়ক কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালং খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আক্তার বানু লিপি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিরন মোঃ ইলিয়াস,  যুগ্ম-আহ্বায়ক সহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।


নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন রংপুর জেলা পীরগাছা উপজেলার ছাওলা ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, সিনিয়ার সহ-সভাপতি কক্সবাজার জেলার, উখিয়া উপজেলার পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার ৬নং তালমা ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) শক্তিশালী ভূমিকা পালন করতে করবে।
 

আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম অধিক গতিশীল করার লক্ষ্যে পূর্ণাঙ্গ নতুন কমিটি সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়।