সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১২:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ত্রিশালে সংবাদ সংগ্রহের সময় চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, দুইজন আটক

ত্রিশালে সংবাদ সংগ্রহের সময় চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, দুইজন আটক

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় চারজন সাংবাদিক সন্ত্রাসীদের ভয়াবহ হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।
 

শনিবার সকাল ২৯ নভেম্বর হরিরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ‘চোরের মোড়’ সংলগ্ন এলাকায় সংবাদ সংগ্রহে গেলে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা ছুরহাব উদ্দিন স্বপন মেম্বারের নির্দেশে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।
 

স্থানীয় যুবদল পরিচয়দানকারী নেতা হাবিবুর রহমান জিয়া ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর নির্মম আক্রমণ চালায়। এসময় মারধরের পাশাপাশি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টও ছিনিয়ে নেওয়া হয়।
 

হামলায় আহত সাংবাদিকরা হলেন—

  • মতিউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক, ত্রিশাল প্রেসক্লাব ও দৈনিক সমকাল প্রতিনিধি

  • আব্দুল আল ফাহাদ, দৈনিক কালবেলা প্রতিনিধি

  • এস এম মাসুদ রানা, সকালের সময় প্রতিনিধি

  • রাকিবুল হাসান সুমন, দৈনিক নতুন শতাব্দী প্রতিনিধি
     

আহত সাংবাদিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
 

ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ত্রিশাল থানা পুলিশ হামলার সত্যতা নিশ্চিত করে মূল অভিযুক্ত স্বপন মেম্বার ও জিয়াসহ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।