শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪০:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

জামালপুরে নবাগত পুলিশ সুপারের সাথে কর্মকর্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত

জামালপুরে নবাগত পুলিশ সুপারের সাথে কর্মকর্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-


 

জামালপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক–এর সাথে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের একটি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জামালপুরে নবাগত পুলিশ সুপারের সাথে কর্মকর্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত


 

সভায় জেলার সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থেকে নবাগত পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করেন।
 

মতবিনিময়কালে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন—
“সামনে নির্বাচন। জেলা পুলিশ একটি পরিবারের মতো একসঙ্গে কাজ করবে। প্রত্যেকে নিজ নিজ ইউনিটকে পরিবারের অংশ হিসেবে বিবেচনা করলে কোনো সমস্যাই হবে না।”
তিনি আরও বলেন, “আজ প্রাথমিক পরিচয় হলো, সামনে আরও কথা হবে এবং আরও ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ আসবে।”

 

এর আগে নবাগত পুলিশ সুপার জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।


“স্বাগতম সম্মানিত পুলিশ সুপার, জামালপুর”

জামালপুর জেলা পুলিশ এবং জেলার জনগণের প্রত্যাশা ও আস্থার কেন্দ্রবিন্দুতে যাঁর যোগদান—
“স্বাগতম জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর।”


সভায় উপস্থিত ছিলেন—

  • জনাব সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পিপিএম

  • জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জামালপুর

  • জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

  • জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল)

  • জনাব মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল)

  • জনাব মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল)
     

এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি-১ ও ডিবি-২, ডিআইও-১ ও ডিআইও-২, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জবৃন্দ, ট্রাফিক ও কোর্ট ইন্সপেক্টরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সফল দায়িত্ব পালন ও নিরাপদ জামালপুর গঠনে নবাগত পুলিশ সুপারের জন্য রইল আন্তরিক শুভকামনা।