শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৯:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

রৌমারীতে বাস টার্মিনাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

রৌমারীতে বাস টার্মিনাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মে: হারুন অর রশিদ, রৌমারী উপজেলা প্রতিনিধি:


 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বহু প্রতীক্ষিত বাস টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রৌমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব উজ্জ্বল কুমার হালদার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
 

রৌমারীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নির্দিষ্ট স্থানে বাস টার্মিনাল নির্মাণের। কারণ প্রতিদিন রৌমারী উপজেলা থেকে প্রায় ৫০টি ঢাকাগামী বাস চলাচল করে, যেগুলো ভোলা মাড়, থানামোড়সহ বিভিন্ন স্থানে যত্রতত্র গাড়ি থামানো ও পার্কিংয়ের কারণে দুর্ঘটনা ও তীব্র যানজট সৃষ্টি হয়। নতুন নির্মিত হেলিপ্যাড এলাকায় টার্মিনাল স্থাপিত হলে যানজট নিরসন এবং যাত্রী ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।
 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

  • রৌমারী উপজেলা প্রকৌশলী মোঃ মনছুরুল হক

  • রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান রঞ্জু

  • রৌমারী সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মোঃ রবিউল ইসলাম রানা

  • বন্দবেড় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল আজিজ

  • উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খুশি

  • পরিবহন ব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম তুহিন

  • বাস ও ট্রাক মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ
     

স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ রৌমারী উপজেলার যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনবে।