শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫০:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

ময়মনসিংহে ৩,৬৫০ পিস ইয়াবা ও বিপুল নগদ অর্থসহ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহে ৩,৬৫০ পিস ইয়াবা ও বিপুল নগদ অর্থসহ মাদক কারবারি গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৬০,৬৪০ টাকাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
 

অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার রঘুরামপুর দক্ষিণ টানপাড়া এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
 

অভিযানকালে গ্রেফতার করা হয়
মোঃ তানভীর হোসেন খান (৩৫)
পিতা: মোঃ আলতাবুর রহমান
মাতা: তুলেনা আক্তার
ঠিকানা: মধুপুর, ওয়ার্ড নং-০১, ইউনিয়ন: ২নং সহতা, থানা: বারহাট্টা, জেলা: নেত্রকোনা।

 

পরবর্তীতে পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।


✔️ মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সাফল্যকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে।