বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪৪:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:

 

 

 

সার্বিক কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জের অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

 

৪ নভেম্বর বুধবার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

 

সভায় রংপুর রেঞ্জাধীন জেলাগুলোর অক্টোবর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পুলিশের বিভিন্ন জনবান্ধব কার্যক্রমের নিবিড় মূল্যায়ন করা হয়। সার্বিক মূল্যায়নে ইতিবাচক অর্জন ও কার্যকারিতার ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিনকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করা হয়।

 

সভা শেষে পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।

 

এ সময় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জের অন্যান্য জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।