শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৯:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

ময়মনসিংহে নবাগত পুলিশ সুপারের পরিদর্শন

ময়মনসিংহে নবাগত পুলিশ সুপারের পরিদর্শন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহ জেলা পুলিশ অফিস ও পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।


আজ রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।

 

পরিদর্শনকালে তিনি পুলিশ অফিসের বিভিন্ন ডেস্ক ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি পুলিশ লাইন্স পরিদর্শনে যান। সেখানে অস্ত্রাগারে তাঁকে আবারও ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
 

পরে পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার এবং উপস্থিত অফিসার ও ফোর্সদের সাথে পরিচিত হন ও মতবিনিময় করেন।
 

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।