শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৯:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ


 

যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক শিক্ষক কাজী হাবিবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু কাউছার ভূঁইয়া সঞ্চালনা করেন।
 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি, সুজন (সুশাসনের জন্য নাগরিক) কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য বাবুল মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা শহিদুল হাসান, ব্যবসায়ী মোঃ আবদুস সালাম ভূঁইয়া সেলিম, যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সাবেক সদস্য সৈয়দ তৈয়বুর রহমান, মাওলানা হুমায়ুন কবির, শিক্ষক চন্দন দেব নাথ ও কামরুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

সভাপতির বক্তব্যে কাজী হাবিবুর রহমান বলেন,
“দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষার্থীরাই দেশ গড়ার স্বপ্ন দেখেন। তোমরাই আগামী দিনের বাংলাদেশ।”

 

আবুল কালাম আজাদ বলেন,
“পড়াশোনায় মনোযোগী হলে ভালো ফলাফল করা সম্ভব। আমাদের প্রত্যাশা, একদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্য নিয়ে ফিরবে।”

 

মির্জা শহিদুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“তোমরা মোবাইল ব্যবহার থেকে বিরত থাকবে এবং লেখাপড়ায় মনোযোগী হবে। আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল করে জীবনে এগিয়ে যেতে হবে।”

 

এ ছাড়া সৈয়দ তৈয়বুর রহমান শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং ছোটদের প্রতি স্নেহশীল হতে হবে।”

 

অনুষ্ঠানের শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয় এবং পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের সফলতা কামনা করা হয়।