নজরুলের জামিন ফের নামঞ্জুর, ‘জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া’ আদালতের পর্যবেক্ষণ
আদালত প্রতিবেদক দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক/বিতর্কিত এমপি গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুর রহমানের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) বাদীপক্ষের আপসনামা ও আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। জামিন নামঞ্জুরের আদেশের সময় আদালত পর্যবেক্ষণে বলেন, আসামি বয়স্ক হলেও ভিকটিম অতি অল্পব...
বাবা হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, খালাস স্ত্রীসহ ৩
কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জে বাবা আবু বাক্কার সিদ্দিক হত্যা মামলায় ছেলে মো. সেলিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর ম...
‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির আদেশ ২১ জুলাই
ঢাকা প্রেস প্রতিবেদক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি. এম. তারিকুল কবীর উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।...
আপিল বিভাগের রায়: ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই
ঢকা প্রেস প্রতিবেদক দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথে থাকা আইনি বাধা দূর হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার এ রায় দেন। রায়ের ফলে দীর্ঘ ১৩ বছর ধরে আইনি জটিলতায় আটকে থাকা প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। রায় ঘোষণার সময় আদা...
মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা...
আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে
সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় মাইলফলক হয়ে থাকবে। মঙ্গলবার সকালে রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। শিশির মনির বলেন, এটা প্রমাণিত হয়েছে, ঋণখেলাপি হলে প্রার্থী হতে পারবেন না।
ইনুর মামলার রায় আজ, সরাসরি দেখবে দেশবাসী
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ মঙ্গলবার। আর এ রায়ের কার্যক্রম সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে। গতকাল সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আ...
জাবির বহিষ্কৃত শিক্ষার্থী ইনিসীকে মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে হাইকোর্টের নির্দেশ
ঢাকা প্রেস প্রতিবেদক দুই বছরের জন্য বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা আমীর ইনিসীকে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে...
হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, এদিন মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ...
রামপুরায় যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ
ঢাকা প্রেস প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি এবং আরও দুজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ রোববার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মোর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গত ১৫ জুন উভয় পক্ষের দ্বিতীয় দফা যুক্তিতর্ক শেষে রায় ঘো...
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘স্ট্যান্টবাজি’
জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুর কথা উল্লেখ করে জামায়াতপন্থি ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের এনেক্স কোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সরকার পরিবর্তনের পর অ্যাটর্নি জেনারেল অফিসের আইন...
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন
শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ আত্মসমর্পণ করা চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম বিস্তারিত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন বলে আদালত সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এর আগে একই দিন ভোরে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনা...
ফারহান ফাইয়াজ হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি বাবার
ঢাকা প্রেস প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া। সাক্ষ্য প্রদানকালে তিনি ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বুধবার...
চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত
আদালতে মামলার জট হ্রাস ও বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা নিষ্পত্তির দৃষ্টান্ত তৈরি হয়েছে। বিপুল সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তির বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টে পুরোনো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান বিচারপতির গৃহীত এই...
ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০ জুন
ডেস্ক নিউজ, ঢাকা প্রেস জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ৩০ জুন দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।...
২৩ হাজার ৮৬৫ হয়রানিমূলক মামলা প্রত্যাহার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এখনো যেসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার হয়নি, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কমিটি কাজ করছে। রোববার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে...
ইলিয়াস আলীকে গুম করেছিলো জিয়াউল আহসান, প্রমাণ মিলেছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত এবং সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ইলিয়া...
কারাগারে অভিনেতা জাহের আলভী
আদালত প্রতিবেদক রাজধানীর মিরপুরে স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কামাল উদ্দিন এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন জাহের আলভী আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করে আদালতে আত্মসমর্পণ ক...






























