সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০১:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খালেদা জিয়ার অসুস্থতার কারণে ‘বিজয় মশাল রোড শো’ স্থগিত: রিজভী

খালেদা জিয়ার অসুস্থতার কারণে ‘বিজয় মশাল রোড শো’ স্থগিত: রিজভী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে পূর্ব ঘোষণা করা ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ স্থগিত করা হয়েছে।
 

রোববার নয়াপল্টনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।
 

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি। তাই বোর্ডের সুপারিশ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
 

তিনি আরও জানান, খালেদা জিয়ার অসুস্থতার কারণে ডিসেম্বরের সব বিজয় মাসের কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিএনপি দেশের জনগণকে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছে।