শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:১২:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

 

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেশজুড়ে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমলেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠানটিতে শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জিত হয়েছে।
 

শনিবার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ বছর কলেজ থেকে ৪৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তাদের প্রত্যেকেই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।
 

অধ্যক্ষ বলেন, ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ঐতিহ্য। এখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয় না; বরং তাদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
 

তিনি আরও বলেন, ক্যাডেটদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে মৌলিক সামরিক প্রশিক্ষণ, খেলাধুলা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সুযোগ রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সুশৃঙ্খল, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
 

ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।