সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৪১:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

আসামের হোটেলে এলোপাতাড়ি গুলি, নিহত ৫

অনলাইন ডেস্ক   ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে এলোপাতাড়ি গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৬ অক্টোবর) রাতে শহরের জিএস রোডসংলগ্ন বোরা সার্ভিস এলাকার ‘বিলাস ইন’ হোটেলে এ হত্যাকাণ্ড ঘটে।   এ ঘটনায় প্রধান অভিযুক্ত ঘনকান্ত গগৈকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাইসেন্সপ্রাপ্ত পিস্তল উদ্ধার করা হয়েছে।   পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে হোটেলটি থেকে পরপর গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা প...



সাত দশক পর ব্রহ্মপুত্র দিয়ে আসাম থেকে বাংলাদেশে মিথানল

অনলাইন ডেস্ক   সাত দশক পর ভারতের আসাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে বাংলাদেশে সরাসরি বাণিজ্যিক পণ্য পরিবহন শুরু হয়েছে। আসামের ডিব্রুগড় থেকে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে বাংলাদেশের পানগাঁও বন্দরের উদ্দেশে যাত্রা করেছে ‘ডিএলবি পাটকাই’ নামের একটি পণ্যবাহী বার্জ। সংশ্লিষ্টদের দাবি, ভারতের স্বাধীনতার পর আসাম থেকে সরাসরি বাংলাদেশের কোনো বন্দরের উদ্দেশে বাণিজ্যিক...


‘ভূতুড়ে কণা’ নিউট্রিনো গবেষণায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

আন্তর্জাতিক ডেস্ক   পদার্থবিজ্ঞানে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তকরণ এবং আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।   বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানে নোবেলজ...


যুক্তরাষ্ট্রের উপকূলে মেডিকেল বিমান নিখোঁজ, ছয় আরোহী নিহতের শঙ্কা

বিবিসি   যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নান্টাকেট দ্বীপের উপকূলে নিখোঁজ হওয়া একটি মেডিকেল পরিবহন বিমানের ছয় আরোহীই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।   বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করা বিমানটির সঙ্গে শনিবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে নান্টাকেটের...


তৃণমূল ছেড়ে এবার রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

অনলাইন ডেস্ক   পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে পদত্যাগ করা কোয়েলের ছেড়ে দেওয়া আসনেই তাকে প্রার্থী করেছে বিজেপি। রোববার দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে তার নাম ঘোষণা করা হয়।   কোয়েলকে বিজেপির প্রার্থী করার জল্পনা তার পদ...


ভিসা সাক্ষাৎকারে মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে

মার্কিন ভিসার সাক্ষাৎকারে কোনো ধরনের মিথ্যা তথ্য না দিতে প্রার্থীদের সতর্ক করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। মিথ্যা তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।   শনিবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।   পোস্টে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা ভি...


চিন্ময়ের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা

অনলাইন ডেস্ক   বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে ভারতের দুটি সংগঠন। শনিবার বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়ার (এনসিপিআই) যৌথ কর্মসূচিকে কেন্দ্র করে মিশনসংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়।   কর্ম...


তিন দিন ধরে হাসপাতালে অচেতন ক্রিস্টা পাইক, মৃত্যুদণ্ড কার্যকরের ভবিষ্যৎ অনিশ্চিত

অনলাইন ডেস্ক   যুক্তরাষ্ট্রের টেনেসিতে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তিন দিন ধরে হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছেন ক্রিস্টা পাইক। বর্তমানে ন্যাশভিলের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।   শুক্রবার আদালতে দাখিল করা নথিতে ক্রিস্টার আইনজীবীরা জানান, মৃত্যুদণ্ড কার্যকরের সময় পেন্টোবারবিটালের দুটি ডোজ...


আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯, আহত ১১

রয়টার্স     আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে পাকিস্তানের দাবি, হামলায় ২২ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।   বৃহস্পতিবার চালানো এসব হামলা নিয়ে আফগান তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজ...


ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করলেন আদালত

অনলাইন ডেস্ক   যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইকের সাজা কার্যকর স্থগিত করেছেন ফেডারেল আদালত। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ সার্কিটের আপিল আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ড কার্যকর না করার আদেশ দেন।   পাইকের আইনজীবীরা ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে আদালতের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।   স্থা...


কাল ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের কথা, টেনেসিতে ২০০ বছরে প্রথম নারী

অনলাইন ডেস্ক   যুক্তরাষ্ট্রের টেনেসিতে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৯৯৫ সালে সহপাঠী কলিন স্লেমোরকে হত্যার দায়ে দণ্ডিত ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড আগামীকাল বুধবার কার্যকর হওয়ার কথা রয়েছে। টেনেসির গভর্নর বিল লি তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করে আদালতের দেওয়া সাজা বহাল রেখেছেন।   বর্তমানে ৫০ বছর বয়সী ক্রিস্টা প...


কারাগারে বন্দিদের জন্য ভিলা-সুবিধা, বরখাস্ত ৫ কর্মকর্তা

অনলাইন ডেস্ক   ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বোগোরে একটি উচ্চ নিরাপত্তার কারাগারে কয়েকজন বন্দির জন্য বিশেষ আবাসন ও বিলাসবহুল সুবিধার সন্ধান পাওয়ার পর পাঁচ জ্যেষ্ঠ কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসব আবাসনে সোফা, টেলিভিশন, ফ্রিজ ও খাবার টেবিলসহ নানা সুবিধা ছিল। কারাগারের আশপাশে বিলাসবহুল গাড়ি, জিম ও নির্মাণাধীন গলফ সিমুলেটরেরও সন্ধান পাওয়া গে...


মালয়েশিয়া থেকে মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠানো শুরু

এএফপি   মালয়েশিয়ার আটককেন্দ্রে থাকা মিয়ানমারের প্রায় ৫ হাজার নাগরিক স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে সম্মতি দিয়েছেন। তাদের মধ্যে প্রথম দফায় দেড় হাজার জনকে মঙ্গলবার মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।   অভিবাসীবিরোধী মনোভাব বাড়তে থাকায় মালয়েশিয়া সরকার এ উদ্যোগ নিয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, যুদ...


বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ১০৬ ডলারের কাছাকাছি

রয়টার্স   বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ইরানের শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর সোমবার জ্বালানি তেলের বাজারে দাম বাড়ার প্রবণতা দেখা দেয়। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে উঠে যায়।   সোমবার সকালে ব্রেন্ট অপরিশোধিত তেলের আগাম দাম ১ দশমিক ৩২ ডলার বা ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ব্যার...


থাইল্যান্ডে বন্যায় ৮ জনের মৃত্যু, ব্যাংককসহ প্লাবিত ২৭ প্রদেশ

থাইল্যান্ডে চলতি মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। বন্যায় রাজধানী ব্যাংককসহ দেশের ২৭টি প্রদেশের ৫ লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আক্রান্ত মানুষের সংখ্যা ১৭ লাখেরও বেশি।   দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন অধিদপ্তরের (ডিডিপিএম) তথ্য অনুযায়ী, বন্যায় নিহত আটজনই পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর বাসিন্দা। তবে রাজধান...


যুক্তরাষ্ট্রে নর-ইস্টারের তাণ্ডব, বন্যা-বিদ্যুৎ বিভ্রাটে বাতিল ৪৪৫ ফ্লাইট

রয়টার্স   যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘নর-ইস্টার’-এর প্রভাবে ব্যাপক বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও পরিবহন বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট ৪৪৫টি ফ্লাইট বাতিল এবং আরও ৩ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।   ওয়াশিংটন ডিসি থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় সপ্তাহান্তে আঘাত হানা ঝড়টির প্রভাবে শ...


দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭

গালফ নিউজ   দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। সর্বশেষ হামলাটি হয়েছে জোহানেসবার্গের পশ্চিমে একটি টাউনশিপের বারে। সেখানে অ্যাসল্ট রাইফেলধারী আট বন্দুকধারীর গুলিতে ১৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।   রোববার পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দুকধারীরা ওই বারে ঢুকে এলোপা...


হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ দিয়ে মানচিত্র পোস্ট করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক   ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করার প্রস্তাব ঘিরে উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ এই জলপথের নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ উল্লেখ করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   শনিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি পোস্ট করেন ট্রাম্প। এর মাধ্যমে হরমুজ প...