শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৯:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

সন্ধ্যায় নিখোঁজ, সকালে জলাশয় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সন্ধ্যায় নিখোঁজ, সকালে জলাশয় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি:



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি জলাশয় থেকে ভাসমান অবস্থায় শহিদুল ইসলাম (৬৭) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা সড়ক সেতুর নিচের জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মৃত শহিদুল ইসলাম উক্ত ইউনিয়নের বন্যাকান্দি গ্রামের মৃত লালু তালুকদারের ছেলে। মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের সদস্য বা পুলিশ কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
 

নিহতের ছেলে মো. নোমান জানান, প্রায় দেড় বছর আগে শহিদুলের স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেছিলেন। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। রাতভর পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। অবশেষে রোববার ভোরে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দমদমা সড়ক সেতুর নিচে গভীর জলাশয়ে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল এবং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরামুল হোসাইন জানান, নিহতের পরিবার কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি এবং তার শরীরে আঘাতের কোনো চিহ্নও নেই। তাই ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যু সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।