আইন দিয়ে নয়, নৈতিকতা ও মূল্যবোধেই ব্যাংক খাতের সংস্কার সম্ভব: ওয়াহিদউদ্দিন মাহমুদ
ঢাকা প্রেস ডেস্ক নিউজ কেবল কঠোর আইন প্রণয়ন করে ব্যাংক খাতের সংস্কার সম্ভব নয়। এ জন্য ব্যাংকার ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে ন্যূনতম নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার চর্চা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, আর্থিক খাত পুরো অর্থনীতির ‘হৃদপিণ্ড’। তাই রাজনৈতিক উদ্দেশ্যে এ খাতকে সুবিধা বিতরণের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক ব্যবস্থাপন...
জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ
আগামী জুলাই মাসেও ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম পরিবর্তন করা হচ্ছে না। ফলে জুন মাসে কার্যকর থাকা মূল্যহারই আগামী মাসজুড়েও বহাল থাকবে। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার...
বুধবার বন্ধ থাকবে সব ব্যাংকের লেনদেন
ব্যাংক হলিডে উপলক্ষে আগামী বুধবার (১ জুলাই) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই কারণে এদিন দেশের দুই পুঁজিবাজারেও কোনো ধরনের শেয়ার লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। প্রতিবছর ১ জুলাই ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক স...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, প্রভাব পড়তে পারে দেশীয় বাজারেও
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবকে ছাপিয়ে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়তে পারে- এমন প্রত্যাশাই বাজারে বেশি প্রভাব ফেলছে। এর ফলে ২০০৮ সালের অক্টোবরের পর স্বর্ণের সবচেয়ে বড় মাসিক দরপতনের দিকে এগোচ্ছে বৈশ্বিক বাজার। একই সঙ্গে এ পরিস্থিতির প্রভাব বাংলাদেশের...
কত টাকা আয় করলে দিতে হবে না কর?
জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস হয়েছে। বিলটি চূড়ান্ত অনুমোদনের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি সিদ্ধান্ত হলো, ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা এবং ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব থেকে সরে আসা। সোমবার (২৯ জুন) কণ্ঠভোটে অর্থবিল পাস হওয়ার আগে সংসদে দীর্ঘ...
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আহসান হাবিব এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন। প্রশাসন...
সোনার গহনার দাম কমল ৩২৬৬ টাকা
দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেক...
দেশের রিজার্ভের পরিমাণ জানাল কেন্দ্রীয় ব্যাংক
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩১৪ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার।...
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজের কারণে নারায়ণগঞ্জের পাঁচ এলাকায় আজ (২৮ জুন) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হতে পারে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় রূপগঞ্জের...
আমবাজার ঘিরে যে ৪ জেলায় আজ ব্যাংক খোলা
চলতি আম মৌসুমে ব্যবসায়ী, আড়তদার ও চাষিদের লেনদেনের সুবিধার্থে রাজশাহী বিভাগের চার জেলায় আমবাজার এলাকার তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখাগুলো শনিবার খোলা রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে এই বিশেষ ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আমের মৌসুমে বৃহত্...
সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সব ধরনের স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাক...
স্বর্ণের দাম বাড়ল, ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা
ঢাকা প্রেস প্রতিবেদক দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জা...
২৪ ঘণ্টার ব্যবধানে কমল সোনার দাম, ভরি কত?
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ২১৬ টাকা। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংশোধিত দাম অনু...
ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ শিগগিরই
সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খুব শিগগিরই এ পদে নিয়োগ দেওয়া হবে। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী। সংসদ সদ...
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল
দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির ধারাবাহিকতায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ বেড়ে এখন ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন বা ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্...
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত
মুদি দোকান, বিউটি পার্লার, রেস্তোরাঁসহ মোট ১৬টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক খাতকে নতুন অর্থবছরে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আ...
আরও কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস এবং নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই দেশজুড়ে কার্যকর করা হয়...
রাজস্ব ঘাটতি মোকাবিলায় সরকারের নতুন কৌশল
ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি, কর ফাঁকির মহোৎসব, কর অব্যাহতির অপব্যবহার এবং সীমিত করদাতার চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ও কঠোর কৌশল নিয়েছে সরকার। রাজস্ব প্রশাসনে দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে আয়কর, ভ্যাট ও কাস্টমস খাতের জন্য পৃথক তিনটি 'টাস্কফোর্স' গঠনের সিদ্ধান্ত হয়েছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা সরকারের এই পদক্ষেপকে দীর্ঘমেয়াদি সংস্কারের একটি মাইলফলক হিসেবে দেখ...






























