শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৯:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

খালেদা জিয়া বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই: মির্জা ফখরুল

খালেদা জিয়া বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব প্রস্তুতি থাকা সত্ত্বেও তার শারীরিক অবস্থা সেই ধরনের যাত্রা সামলানোর মতো নয়। তিনি বলেন, “শারীরিক অবস্থা যদি আল্লাহর রহমতে স্থিতিশীল হয়, তখন ভাবা হবে, তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কি না।”
 

শনিবার বিকেলে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া কিছু দিন ধরে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসক, আমেরিকার জন হপকিন্স এবং লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞরা তার চিকিৎসা দেখছেন। গত রাতে তারা দুই ঘণ্টা আড়াই ঘণ্টা ধরে মেডিকেল বোর্ড সভা করেছেন এবং চিকিৎসা পদ্ধতি ও পরিকল্পনা নিয়ে মতামত দিয়েছেন।”
 

তিনি আরও বলেন, “চিকিৎসকরা বলেছেন, প্রয়োজনে তাকে বিদেশে নেওয়া হতে পারে। তবে তার বর্তমান শারীরিক অবস্থায় তা সম্ভব নয়।”
 

এর আগে দুপুরে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, পরিবারের পক্ষ থেকে তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা রয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিদেশে নেওয়া হবে।
 

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা সমস্যা নিয়ে ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।