শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৮:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

মাদারগঞ্জে মর্মান্তিক নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে ও মিথ্যা, বানোয়াট মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

মাদারগঞ্জে মর্মান্তিক নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে ও মিথ্যা, বানোয়াট মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-

 

জামালপুরের মাদারগঞ্জে বাড়ি  থেকে অপহরণ ও হত্যার উদ্দেশ্যে গাছের সাথে বেঁধে নির্যাতন, সেই সাথে ভুক্তভোগীদের মিথ্যা,বানোয়াট মামলায় হয়রানির প্রতিবাদে এবং মর্মান্তিক নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

 

মাদারগঞ্জে মর্মান্তিক নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে ও মিথ্যা, বানোয়াট মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন 


 

আজ রবিবার( ৩০ নভেম্বর ২৫) সকালে ভুক্তভোগী ও উপজেলার আদারভিটা ইউনিয়নের নলকা এলাকাবাসীর আয়োজন নলকা আশেকের মোড় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নির্যাতনের শিকার হৃদয়ের নানী মোছাঃ বেগম,প্রতিবেশী মোতালেব হোসেন,জবেদ আলী,সালাম ও হাশেম প্রমুখ৷ 

 

বক্তারা অভিযোগ করে বলেন,গত ১৪ অক্টোবর পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে তর্ক - বিতর্ক ও হাতাহাতি এর জেরে  নলকা এলাকার এডভোকেট রফিকুল ইসলাম জুলহাস এর ভাই আলহাজ্ব,ভাতিজা ইতিহাস,সোহাগ,শাকিল,ভাতিজি জামাই মিঠুন মোল্লা   প্রতিবেশী মরহুম এফাজ মন্ডলের এতিম নাতি হৃদয়কে বাড়ি থেকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্মম নির্যাতন করে।  এ ঘটনায়  ভুক্তভোগী হৃদয়ের বাবা মাদারগঞ্জ  মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন৷ 
 

এরপর আসামীরা জামিনে বের হয়ে এসে উল্টো ভুক্তভোগী ও তাদের সহযোগিতাকারীদের বানোয়াট মামলায় ফাঁসিয়ে হয়রানী করা করা হচ্ছে৷ হৃদয়কে নির্যাতনের বিচারের দাবিসহ মিথ্যা বানোয়াট মামলা থেকে মুক্তির জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা। মানববন্ধনে কয়েকশো নারী পুরুষ উপস্থিত ছিলেন।