সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিশি: চা-বাগানের মেয়ে থেকে আন্তর্জাতিক পর্দার জয়ী – এবার বাংলাদেশে

নিশি: চা-বাগানের মেয়ে থেকে আন্তর্জাতিক পর্দার জয়ী – এবার বাংলাদেশে

বিনোদন প্রতিবেদক


 

মাঠের ধুলো আর চা-বাগানের সবুজের মাঝে জন্ম নেওয়া ছোট্ট গল্পটি এবার আবার ফিরছে নিজের জন্মভূমিতে। ইউরোপের পর্দায় প্রশংসিত, বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ পুরস্কার জেতা সেই গল্প ‘নিশি’-কে এবার বাংলাদেশের দর্শকও দেখতে পারবেন। এটি যুক্তরাষ্ট্রের সম্মানজনক এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ড জয়ী প্রথম বাংলাদেশি চলচ্চিত্র।
 

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানায়, ইউরোপীয় চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে ৬ ডিসেম্বর বিকেল ৩টায় ঢাকার জার্মান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার।
 

চলচ্চিত্রটির গল্প গোলাম রাব্বানী রচনা করেছেন, এবং যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। দেশের দর্শকদের সামনে ছবিটি ফিরে আসার মুহূর্তে নির্মাতাদের আবেগ চোখে পড়ার মতো। নির্মাতারা জানান, “বিশ্বের নানা দেশে ছবিটা দেখানো হয়েছে, পুরস্কারও পেয়েছে। কিন্তু বাংলাদেশের দর্শককে দেখানোর আনন্দটাই সবচেয়ে বড়।”
 

‘নিশি’র কেন্দ্রীয় চরিত্র চা-শ্রমিক পরিবারের এক নাবালিকা মেয়ের জীবনসংগ্রাম। পানির অভাবে তার পড়ালেখা থেমে যায়। সেই অসহায় অবস্থার সুযোগ নিয়ে কাঠ ব্যবসায়ী লালচাঁন তাকে বাড়িতে টিউবওয়েল বসিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিয়ে করতে চায়। বাস্তবের মাটির টান অনুভব করানো এই গল্পই ছবিটিকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিয়েছে নতুন মাত্রায়।
 

চলচ্চিত্রটির সম্পাদনা, কালার ও সাউন্ড সম্পূর্ণ হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে, এবং চিত্রগ্রহণ করেছেন স্কুলটির প্রাক্তনী নাতালিয়া পুসনিক।
শুটিং হয়েছে সিলেটের একটি চা-বাগান ও আশেপাশের এলাকায়। ছবিতে অভিনয় করেছেন স্থানীয় শ্রমিকদের সন্তান নিশি, বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।