শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৮:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

খুলনায় আদালতের সামনে কুপিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা

খুলনায় আদালতের সামনে কুপিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা

খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দিনের আলোয় ঘটে গেলো নৃশংস হত্যাকাণ্ড। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আদালত এলাকার মূল ফটকের কাছে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা করে।
 

নিহতদের নাম রাজন (২৮) ও আতিক (২৯)। ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আতিক মারা যান।
 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, দুপুরে আদালতের সামনে দুইজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে তারা আদালতে কেন এসেছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 

ঘটনার বর্ণনায় ওসি বলেন, আদালত থেকে বের হওয়ার পর রাজনকে পেছন থেকে চাপাতি দিয়ে আঘাত করা হয়। তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর আতিকের ওপর গুলি চালানো হয়।
 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।