সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আদিনা কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ইতিহাস বিভাগের চ্যাম্পিয়নত্ব অর্জন

আদিনা কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ইতিহাস বিভাগের চ্যাম্পিয়নত্ব অর্জন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি:

 

৩০ নভেম্বর (রবিবার) আদিনা ফজলুল হক সরকারি কলেজে অনুষ্ঠিত হলো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচ। রোমাঞ্চকর এ খেলায় ইতিহাস বিভাগ ১–০ গোলে দর্শন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 

প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম এবং সম্মানিত প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
 

এছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ড. মোঃ লুৎফর রহমান, কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
 

ফাইনাল ম্যাচের দায়িত্ব পালন করেন রেফারি মানিক, রউফ ও সেলিম। খেলায় ইতিহাস বিভাগের খেলোয়াড় মাসুম পারভেজ একমাত্র গোলটি করে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন শাকিল।
 

আদিনা কলেজের শিক্ষার্থী ও সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।