শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৯:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের অটল প্রহরী — মহিউদ্দিন অঞ্জন

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের অটল প্রহরী — মহিউদ্দিন অঞ্জন

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ

 

বেগম খালেদা জিয়া শুধু দেশনেত্রী নন, তিনি আমাদের আশা–আকাঙ্ক্ষার প্রতীক এবং গণতন্ত্রের এক অটল প্রহরী। অন্যায়ের কাছে কখনো নতি স্বীকার না করা এই নেত্রীর দ্রুত সুস্থতা ও আরোগ্যের জন্য সমগ্র দেশের মানুষ আজ প্রার্থনায় ব্যস্ত।
 

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ৭ নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কুড়াখাল এলাকায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 

মুরাদনগরের ২২টি ইউনিয়নের লাখো মানুষের আশা–ভরসার নাম, মাটি ও মানুষের নেতা আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপির সাবেক সদস্য মীর হোসেন ইকবাল।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন অঞ্জন। আরও বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সম্রাট, বিএনপি নেতা কাজী শফিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান জয়, পলাশ, ইলিয়াস, জুয়েলসহ ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

সকল বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।