শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৮:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ নিহত ৩

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ নিহত ৩

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মোঃ মানিক উল্লাহ ও মোঃ নুর মোহাম্মদ এবং মোঃ আলতাফ হোসেন ও মোঃ আজিজার রহমান যৌথভাবে ১৮ শতক জমি কিনেছিলেন। পরে জমি দখল নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। স্থানীয়ভাবে একাধিক শালিশি বৈঠক হলেও সমাধান হয়নি।
 

ঘটনার দিন সকালে মোঃ আলতাফ হোসেন ও মোঃ আজিজার রহমান সহ লোকজন সেই জমি দখল করতে গেলে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মারা যান মোঃ মানিক উল্লাহ এর ছেলে মোঃ এরশাদুল হক (৪২) ও মোঃ খাদে হোসেনের স্ত্রী মোছাঃ কুলছুম বেগম (৫০)। হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ আলতাফ হোসেন (৫৫)।
 

সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মোঃ সফিকুল ইসলাম (২৫), মোছাঃ মর্জিনা বেগম (৪২), মোঃ আজিজার রহমান (৪০), মোছাঃ পারুল বেগম (৩২), মোঃ মোফাজ্জল হোসেন (২৪) ও মোছাঃ মঞ্জুয়ারা বেগম (৩৫) সহ আরও কয়েকজন। তাদের উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিশেষভাবে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে মোঃ সফিকুল ইসলাম, মোছাঃ মর্জিনা বেগম, মোঃ আজিজার রহমান ও মোছাঃ পারুল বেগমকে।
 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম জানান, “জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত ও একাধিক আহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে, আমি নিজেও যাচ্ছি।” এ পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।