বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৪:৪২:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

মোশাররফ করিমের সঙ্গে সুমাইয়া শিমু-দীঘি, ঈদে আসছে ‘যাত্রা বিরতি’

বিনোদন ডেস্ক:   মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না, আবেগ-অনুভূতি, সুখ-দুঃখ আর পারিবারিক ভ্রমণের নানা গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘যাত্রা বিরতি’। ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিতব্য এ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি ও বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানসহ একঝাঁক তারকা।   ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন কাজী আসাদ। সম্প্রতি নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে...



তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল মল্লিক, কুণালের কটাক্ষ ‘বিশ্বাসঘাতক’

বিনোদন ডেস্ক   পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেস ছেড়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।   কোয়েল মল্লিকের দলবদলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্র...


১৮ বিষয়ে শিশু-কিশোরদের প্রতিভা খুঁজবে ‘নতুন কুঁড়ি’, নিবন্ধন শুরু কাল

বিনোদন ডেস্ক   শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী আয়োজন ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু হচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উদ্যোগে ‘নতুন কুঁড়ি-২০২৬’ প্রতিযোগিতায় ১৮টি বিষয়ে অংশ নেওয়ার সুযোগ পাবে দেশের শিশু-কিশোররা। প্রতিযোগিতার জন্য আগামীকাল ১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।   ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে জাতীয় পর্যায়ে...


নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, শাকিব-তমাসহ থাকছেন একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক   বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও সংস্কৃতি অঙ্গনের তারকাদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। আগামী ১০ অক্টোবর লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে এবারের আয়োজন।   আয়োজকেরা জানান, দেশের বিনোদন ও সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিল্পীদের সম্মাননা দেওয়া হবে এবারের আয়ো...


বিমল এলাচির বিজ্ঞাপন: আইনি নোটিশের জবাব তিন অভিনেতার, পরবর্তী পদক্ষেপ নিচ্ছে এফডিএ

বিনোদন ডেস্ক   বিমল এলাচির বিজ্ঞাপন নিয়ে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পাঠানো আইনি নোটিশের জবাব দিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। তাদের জবাব পাওয়ার পর বিষয়টি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে কর্তৃপক্ষ।   ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তিন অভিনেতার মধ্যে দুজন ব্যক্তিগত শুনানির আবেদন করে...


আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’

বিনোদন ডেস্ক   ২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন বর্ধিত করার আবেদন মঞ্জুর করেছেন।   মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেন তানজিন তিশা। শ...


সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

বিনোদন ডেস্ক   চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছেন আদালত। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মঙ্গলবার দিন ধার্য থাকলেও তা জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ৩০ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দে...


সালমানের অসমাপ্ত সিনেমা বিনা পারিশ্রমিকে শেষ করতে চেয়েছিলেন আমিন খান

বিনোদন ডেস্ক   চিত্রনায়ক সালমান শাহর আকস্মিক মৃত্যু ঢাকাই চলচ্চিত্রে তৈরি করেছিল গভীর শূন্যতা। প্রিয় সহকর্মীর মৃত্যুর পর তার অসমাপ্ত সিনেমাগুলো শেষ করতে বিনা পারিশ্রমিকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন চিত্রনায়ক আমিন খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করে এ কথা জানান তিনি।   আমিন খান বলেন, সালমান শাহ যেদিন মারা যান, সেদিন তিনি এফডিসি...


যুক্তরাষ্ট্রের মঞ্চে ‘অমানুষ’ নিয়ে তমালিকা কর্মকার

বিনোদন ডেস্ক   নন্দিত অভিনেত্রী তমালিকা কর্মকার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন। বরেণ্য নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদের রচনা ‘অমানুষ’ নাটকে অভিনয় করবেন তিনি।   আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার জেফারসন স্ট্রিটের ‘সিটি অব আলেকজান্দ্রিয়া লি সেন্টার’-এ নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটক...


অভিনেতা মুশতাক খান মারা গেছেন

বিনোদন ডেস্ক   হিন্দি সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মুশতাক খান আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৬ বছর বয়সে মারা গেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে হাস্যরসাত্মক ও পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন এই অভিনেতা।   ভারতের সংবাদমাধ্যম আজকাল ও আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন আগে মুশতাক খানের ফুসফুসে ক্যান্সার ধ...


সহশিল্পী বদলে নতুন মিশনে ইধিকা পাল

বিনোদন ডেস্ক   ঢালিউডের মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসার পর কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতেও অভিনয় করেছেন ইধিকা পাল। দেব-ইধিকা জুটির প্রথম সিনেমা ‘খাদান’ বক্স অফিসে সাফল্য পাওয়ার পর তাদের নিয়ে দর্শক ও নির্মাতাদের আগ্রহ আরও বেড়ে যায়।   এরপর দেবের বিপরীতে ‘রঘু ডাকাত’ ও ‘প্রজাপতি-২’ সিনেমায় ইধিকাকে নেওয়া হয়। পাশাপাশি দেব-শুভশ...


অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় সহায়তা করলেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক   অসুস্থ অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। রিফাতের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তার চিকিৎসায় সহযোগিতার উদ্যোগ নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়েদ খান বৃহস্পতিবার রিফাত চৌধুরীকে আর্থিক সহায়তা করেন।   জায়েদ খান বলেন, ‘শিল্পীর পাশে শিল্পী থাকবে—এটাই স্বাভাবিক।...


বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই শাহরুখকে নিয়ে সুনীতার মন্তব্য

বিনোদন ডেস্ক   বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে ফের শুরু হয়েছে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন। সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। এমনকি মুম্বাইয়ের লালবাগচা রাজার দর্শনেও তাদের একসঙ্গে দেখা গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।   এমন গুঞ্জনের মধ্যেই স্বামী গোবিন্দকে নিয়ে আলোচনার বাইরে গিয়ে নিজে...


শিল্পকলায় মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেলেন হারুন-অর-রশীদ

বিনোদন ডেস্ক   বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। একই দিন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন।   মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নি...


জাতীয় স্বীকৃতি পেয়ে ইয়ামি গৌতম: এখনও অনেক শেখা বাকি

বিনোদন ডেস্ক   বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেরা অভিনেত্রীর সম্মাননা গ্রহণ করেন তিনি। মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।   পুরস্কার গ্রহণের পর সংবাদমাধ্...


নতুন পেশায় হাসান মাসুদ, অভিনয় কি ছাড়ছেন?

বিনোদন ডেস্ক   অভিনয়ের পাশাপাশি জীবনের নানা সময়ে ভিন্ন ভিন্ন পেশায় যুক্ত ছিলেন অভিনেতা হাসান মাসুদ। সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর সাংবাদিকতাও করেছেন তিনি। পরে অভিনয়ে এসে দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকের কাছে পরিচিতি পান। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে তাকে তুলনামূলকভাবে অনিয়মিত দেখা যাচ্ছে।   এর মধ্যেই একটি করপোরেট প্রতিষ্ঠানে...


‘ফিরে আসার গল্প’ থেকে সরে দাঁড়ালেন সুমাইয়া শিমু, রুকাইয়া চরিত্রে দীপা খন্দকার

বিনোদন ডেস্ক   দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের নির্মিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দিয়ে অভিনয়ে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত নাটকটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার পরিবর্তে রুকাইয়া চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী দীপা খন্দকার।   নাটকটিতে অভিনয়ের সুযোগ পেয়ে শুরুতে বেশ উচ্ছ্বসিত ছিলেন সুমাইয়া শিমু...


হামলার ঘটনার পর বাঁধন: ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’

বিনোদন ডেস্ক   ইতালির ভেনিসে সপরিবারে হামলা ও হয়রানির শিকার হওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচয় দেওয়া কয়েকজনকে দায়ী করেছেন তিনি। একই সঙ্গে ঘটনার সব প্রমাণ তার কাছে রয়েছে এবং কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।   ঘটনার পর সামাজিক...