সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নান্দাইল গণধর্ষণ মামলার আসামি শামীম রাইহানকে ত্রিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

নান্দাইল গণধর্ষণ মামলার আসামি শামীম রাইহানকে ত্রিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গার্মেন্টস শ্রমিক নারীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি শামীম রাইহান (২৮) কে ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪ গ্রেফতার করেছে।
 

মামলার এজাহার অনুযায়ী, ভিকটিম (৩৭) এর স্বামী এক বছর আগে অসুস্থতাজনিত কারণে মারা যান। তার একটি দশ বছরের ছেলে সন্তান রয়েছে। ভিকটিম গাজীপুরের মাওনা এলাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। সেখানে তার পরিচয় হয় আসামী মোঃ এনামুল সরদার (৪০) এর সঙ্গে। এনামুল ভিকটিমের কাছ থেকে ১১,০০০ টাকা ধার নেন এবং টাকা ফেরত দেওয়ার জন্য বাড়িতে আসার কথা বলেন।
 

ভিকটিম ২৫ নভেম্বর ২০২৫ রাত প্রায় ১০:০৫ মিনিটে আসামী এনামুলের বাড়ির কাছে পৌঁছান। সেই সময় এনামুল ৩ নং আসামীকে ভিকটিমকে আনার জন্য পাঠায়। পথে পূর্বেই ওতপ্রোত অবস্থানে থাকা আসামী শামীম রাইহান এবং আরও অজ্ঞাতনামা ব্যক্তি ভিকটিমকে কলাবাগানে নিয়ে যায় এবং জোরপূর্বক দলগতভাবে ধর্ষণ করে। এরপর তারা ভিকটিমের কাছে থাকা নগদ ৩,০০০ টাকা ও এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।
 

ভিকটিম নিজে বাদী হয়ে নান্দাইল থানায় মামলা করেন। মামলা নং-২০, তারিখ-২৬ নভেম্বর ২০২৫, ধার্য করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ধারা ৯(৩) ও ৩৭৯ পেনাল কোড অনুযায়ী।
 

মামলার রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর থাকে। এ প্রেক্ষিতে, আজ ৩০ নভেম্বর রবিবার রাত প্রায় ১২:৪৫ মিনিটে ত্রিশাল থানার কাজিরকান্দা এলাকায় অভিযান চালিয়ে শামীম রাইহানকে গ্রেফতার করা হয়।
 

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।