সর্বশেষ সংবাদ — পাতা ৪৯০
হিলি সীমান্তে বাংলাদেশি যুবক আটক, ৫ ঘণ্টা পর ফেরত
দিনাজপুরের হিলি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকারী এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার-সংলগ্ন চেকপোস্...
দুর্গাপূজার লম্বা ছুটি শেষে আজ থেকে ফিরল কর্মব্যস্ততা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত চার দিনের দীর্ঘ ছুটির পর আজ, ১৪ অক্টোবর, সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার পুনরায় খুলেছে। দীর্ঘ বিরতির পর কর্মজীবীরা আবারও নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১০ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। এর আগে,...
ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলন: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শেখ রাজু নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ফেরিঘাট মিনাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত শেখ রাজু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি এবং প...
অন্ধকারে জ্বলজ্বলে প্রতিভা: সাবু মিয়ার অসাধারণ ক্ষমতা
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৭নং ওয়ার্ডের বাসিন্দা সাবু মিয়া (৪২) একজন অসাধারণ ব্যক্তি। জন্মগত দৃষ্টিহীন হলেও তিনি তার জীবনকে করেছেন অর্থবহ। চোখের আলো না থাকলেও তিনি টাকার নোট শুধু হাতে নিয়েই চিনতে পারেন। একজন মুদি দোকানদার হিসেবে এই ক্ষমতা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলায় টাইফয়েড জ্বরে দুই চোখের আলো হারিয়ে ফেললেও সাবু মিয়া হাল...
নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম তোরাপ খান (৬২)। সে ওই গ্রামের মৃত সোলায়মান খানের ছেলে। স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে কলাবাগান পরিস্কার করছিলো কৃষক তোরাপ খান। সকাল ৮টার দিকে তারই মামাত...
গৃহহীনদের ঘর বুঝে পাবার আগেই নদীগর্ভে বিলীন
কুড়িগ্রামের চিলমারীতে আবাসন প্রকল্পের ঘর ভাঙন ঝুঁকিতে রয়েছে। এরইমধ্যে ব্রহ্মপুত্রের গর্ভে ৫টি ঘর ভেঙে গেছে। তবে কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত আবাসন প্রকল্পটি হস্তান্তর করা হয়নি। তবে স্থানীয়ভাবে ৬০ থেকে ৭০টি পরিবার সেখানে বসবাস করছেন। এদিকে ভাঙন হুমকিতে থাকায় অনেক দিন হতে স্থানীয় প্রশাসনকে অবগত করেও কোনো সুরাহা মেলেনি বলছেন জনপ্রতিনিধিরা। ভাঙন র...
বড়াইগ্রামে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় সুজলা রোজারিও (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ৯টার দিকে বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের উপজেলার বনপাড়া হারোয়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তার বহনকারী ভ্যানে ধাক্কা দিলে সে সড়কের উপর পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় তার কোমড় ক্ষত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার...
চার ইউনিয়নের যাতায়াতের রাস্তা এখন গলার কাটা
কুড়িগ্রাম সদরের গারুহারা এলাকার ঝুঁকিপূর্ণ ব্রিজ ও বিধ্বস্ত সড়কটি ৪ ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। কোনো উপায় না পেয়ে এই ব্রিজ ও রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে পাঁচগাছী, যাত্রাপুর, বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের হাজার হাজার মানুষ। বিগত কয়েক বছরের বন্যাসহ এবারের দু-দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে গারুহারার ১০০ ফুট ব্রিজসহ ৪ কিল...
পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ও প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দূ্র্গাপূজা
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। ১৩ অক্টোবর রোববার বিকাল থেকে রাত পর্যন্ত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সর্বত্র দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন হয়েছে। ধর্মীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্দির ও পূজা মন্ডপে সকালে দর্পন বিসর্জন করেন পুরোহিতরা। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেবী দুর্...
দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো ভাবেই প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে না --------জামায়াত নেতা- আব্দুর রশিদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০.০০ মিনিটে জেলার দারুল আমান ট্রাস্টে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর জননেতা আব্দুল করিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হক সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টীম...
ধুনটে রিক্সা চালকের বাড়িঘর ভাঙচুর টাকা স্বর্ণালংকার ও গরু নিয়ে যাওয়ার অভিযোগ
বগুড়া ধুনট সুলতানহাটা এলাকায় বাড়ির জায়গাকে কেন্দ্র করে রিক্সা চালকের বাড়িঘর ভাঙচুর করে টাকা স্বর্ণালংকার ও দুইটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ই অক্টোবর) সন্ধ্যা ৫ টার দিকে উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামের এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মৃত আফছার প্রাং এর ছেলে আব্দুল সালাম ও মৃত আয়েন উদ্দিন...
টাঙ্গাইলে নারী সেজে অভিনয়কারীর মৃতদেহ উদ্ধার
টাঙ্গাইলে নারী সেজে যাত্রাপালায় অভিনয় করা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়রা হতবাক। রোববার (১৩ অক্টোবর) সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে আইয়ুব আলী (৪৭) নামে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তার গলায় কাপড় পেঁচানো অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়। নিহত আইয়ুব আলী সদর উপজেলার ভবানীপুর পাতুলী এলাকার বাসিন্দা।...
কক্সবাজারে শিক্ষক হত্যাকাণ্ডের প্রধান হোতা যুবলীগ নেতা গ্রেপ্তার
কক্সবাজারের পেকুয়া উপজেলায় শিক্ষক মোহাম্মদ আরিফকে হত্যা করার অভিযোগে পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার (১২ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহান...
গাইবান্ধায় মৃত্যু মায়ের লাশ দেখার আগেই দুই বোনের মৃত্যু!
গাইবান্ধায় মায়ের মৃত্যুর খবরে গাজীপুর থেকে মোটরসাইকেলে বাড়ি আসার পথে ট্রাকচাপায় প্রাণ গেছে দুই বোনের । তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ। রোববার সকালে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধা সদরের দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল...
তৃতীয় শ্রেণির কর্মচারীর কোটি টাকার সম্পদ
গাইবান্ধার এক তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী মিজানুর রহমান সবুজের অস্বাভাবিক সম্পদ দেখে স্থানীয়রা হতবাক। মাত্র কয়েক বছরেই তিনি কোটি টাকার মালিক হয়েছেন। কীভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গাইবান্ধা শহরে সবুজের ৫ তলা বিলাসবহুল বাড়ি, গ্রামেও পাকা বাড়ি এবং এয়ার কন্ডিশন। তার জীবনযাত্রাও একজন কোটিপতির মতো। কিন্তু...
পঞ্চগড়ের আকাশে শরতেই কুয়াশার আবির্ভাব
পঞ্চগড়ে আশ্বিন মাসের শেষের দিকে কুয়াশার আবির্ভাব শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে। গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। কুয়াশার কারণে সকালে যানবাহন চালকদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়। তবে দিনের বেলায় সূর্য উঠলেই কুয়াশা কেটে যায়। রোববার (১৩ অক্টোবর), পঞ্চগড়ে সূর্যের দেখা মেলেনি। মেঘাচ্ছন্ন আকাশ ও হিমেল হাওয়...
হাতিয়ায় নৌবাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ দুর্গাপূজা বিসর্জন
নোয়াখালী হাতিয়ায় নৌবাহিনীর নিরাপত্তায় ৩৩টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। গত রোববার (১৩ অক্টোবর), হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অবস্থিত ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। এমনকি বিচ্ছিন্ন চরাঞ্চলেও কয়েকটি মণ্ডপে এই পূজা উদযাপন করা হয়েছে। সকাল থেকেই হিন্দু ধর্মালম্বীরা পূজার আনুষ্ঠা...
বরিশাল মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার তীব্র সংগ্রামে আগুন নিয়ন্ত্রণে
ঢাকা প্রেস নিউজ রোববার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের নিচতলায় অবস্থিত একটি কক্ষে আগুনের সূত্রপাত হলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘণ্টা দেড়েকের তীব্র প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আতঙ্কিত রোগী ও স্বজনরা: অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে...






























