শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কক্সবাজারে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজারে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) ভোরে সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 

নিহত কিশোরের নাম প্রান্ত দেব প্রবাল। সে কক্সবাজার ঈদগাঁও এলাকার পলাশ দেবের ছেলে এবং নবম শ্রেণির একজন ছাত্র ছিল।
 

জানা যায়, রোববার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে প্রতিমা বিসর্জনের সময় প্রান্ত দেব নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে সি সেইফ লাইফ গার্ডের সদস্যরা তাকে উদ্ধার করার চেষ্টা চালালেও ব্যর্থ হয়।
 

কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজের কয়েক ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
 

কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন জানান, জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় কিশোরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় জেলেরা খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।