শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গাইবান্ধায় মৃত্যু মায়ের লাশ দেখার আগেই  দুই বোনের মৃত্যু! 

গাইবান্ধায় মৃত্যু মায়ের লাশ দেখার আগেই  দুই বোনের মৃত্যু! 

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


গাইবান্ধায় মায়ের মৃত্যুর খবরে গাজীপুর থেকে মোটরসাইকেলে বাড়ি আসার পথে ট্রাকচাপায় প্রাণ গেছে দুই বোনের । তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।

রোববার সকালে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা সদরের দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নূপুর আক্তার (২২) ও একই এলাকার তার চাচাতো বোন আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)। তারা গাজীপুরে পোশাক শ্রমিকের কাজ করতেন। এছাড়া দুর্ঘটনায় নিহত নূপুরের স্বামী মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

স্বজনরা জানায়, নিহত নুপুরের মা ময়না বেগম রবিবার ভোররাতে অসুস্থতা জনিত কারণে মারা যান। মায়ের মৃত্যুর খবরে নূপুর তার চাচাতো বোন রুনাকে সঙ্গে নিয়ে স্বামীর মোটরসাইকেলে কর্মস্থল গাজীপুর থেকে গাইবান্ধায় মায়ের বাড়ি যাচ্ছিলেন। পথে বগুড়ার ভবানীপুরে মোটরসাইকেলটি মহাসড়কের উপরে ছিটকে পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই বোন নিহত।