শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দুর্গাপূজার লম্বা ছুটি শেষে আজ থেকে ফিরল কর্মব্যস্ততা

দুর্গাপূজার লম্বা ছুটি শেষে আজ থেকে ফিরল কর্মব্যস্ততা

ঢাকা প্রেস নিউজ (বার্তা কক্ষ):-


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত চার দিনের দীর্ঘ ছুটির পর আজ, ১৪ অক্টোবর, সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার পুনরায় খুলেছে। দীর্ঘ বিরতির পর কর্মজীবীরা আবারও নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।

 

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১০ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। এর আগে, ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৩ অক্টোবর রোববার পূজার শেষ দিন ছিল। এই তিন দিনের সঙ্গে বৃহস্পতিবার যোগ হয়ে চার দিনের দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়।

 

দুর্গাপূজা, ফাতেহা, লক্ষ্মীপূজা এবং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ মোট ১১ দিনের এই ছুটিতে শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে সময় কাটিয়েছে।

 

দীর্ঘ ছুটির পর কাজের চাপ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালন করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।