শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

টাঙ্গাইলে নারী সেজে অভিনয়কারীর মৃতদেহ উদ্ধার

টাঙ্গাইলে নারী সেজে অভিনয়কারীর মৃতদেহ উদ্ধার

ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-


 

টাঙ্গাইলে নারী সেজে যাত্রাপালায় অভিনয় করা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়রা হতবাক। রোববার (১৩ অক্টোবর) সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে আইয়ুব আলী (৪৭) নামে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তার গলায় কাপড় পেঁচানো অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়।
 

নিহত আইয়ুব আলী সদর উপজেলার ভবানীপুর পাতুলী এলাকার বাসিন্দা। তার পরিবার জানিয়েছে, তিনি বিভিন্ন স্থানে নারী সেজে যাত্রাপালায় অভিনয় করতেন।
 

পুলিশের ধারণা, রাতে কোনো এক সময় আইয়ুবকে হত্যা করে দুর্বৃত্তরা তার মৃতদেহ পরিত্যক্ত ঘরে ফেলে রেখে যায়। নিহতের ছেলে অনিক মিয়া জানিয়েছে, তার বাবা শনিবার সন্ধ্যায় কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি।
 

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ জানিয়েছেন, নিহতের মুখে আঙুলের ছাপ রয়েছে এবং তার গলায় কাপড় পেঁচানো ছিল। এই ঘটনায় হত্যাকাণ্ডের সন্দেহ করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।