শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

ঢাকা প্রেস
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-


 

নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম তোরাপ খান (৬২)। সে ওই গ্রামের মৃত সোলায়মান খানের ছেলে।

 

নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা


স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে কলাবাগান পরিস্কার করছিলো কৃষক তোরাপ খান। সকাল ৮টার দিকে তারই মামাতো ভাই রানা খান (৪০) সঙ্গীয় ৩/৪ জন সহ এসে চাইনিজ কুড়াল ও হাসুয়া দিয়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা — ছবি ২


 

নিহতের বড় ছেলে ফারুক খান বলেন, সম্পর্কে চাচা রানা খান একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। সে তার লোকজন নিয়ে এসে আমার বাবাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আমি এই হত্যার উপযুক্ত বিচার চাই।
 

অপরদিকে রানা খানের পরিবারের সদস্যদের দাবী, সকালে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে রানা খানও আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যার সাথে জড়িতদের আটক করার চেষ্টা চালাচ্ছে।