শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

ঢাকা প্রেস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-


নারায়ণগঞ্জের বন্দর এলাকায় দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের জের ধরে এক কিশোর নিহত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রূপালী আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত কিশোরের নাম সোহান। সে ওই এলাকার সালাম মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রূপালী এলাকায় একাধিক কিশোর গ্যাং সক্রিয়। এই দুই গ্যাংয়ের মধ্যে পূর্ববিরোধের জের ধরে হামজার ছেলের সাথে সোহানের ঝগড়া হয়। এই ঝগড়া থেকেই দুই গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কাজল গ্রুপের সদস্যরা সোহানকে পিটিয়ে বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহতের বাবা সালাম মোল্লা দাবি করেছেন, পূর্ববিরোধের জের ধরে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনার বিচার চান।
 

এদিকে, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের তদন্ত চলছে।