শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

অন্ধকারে জ্বলজ্বলে প্রতিভা: সাবু মিয়ার অসাধারণ ক্ষমতা

অন্ধকারে জ্বলজ্বলে প্রতিভা: সাবু মিয়ার অসাধারণ ক্ষমতা

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৭নং ওয়ার্ডের বাসিন্দা সাবু মিয়া (৪২) একজন অসাধারণ ব্যক্তি। জন্মগত দৃষ্টিহীন হলেও তিনি তার জীবনকে করেছেন অর্থবহ। চোখের আলো না থাকলেও তিনি টাকার নোট শুধু হাতে নিয়েই চিনতে পারেন। একজন মুদি দোকানদার হিসেবে এই ক্ষমতা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

ছোটবেলায় টাইফয়েড জ্বরে দুই চোখের আলো হারিয়ে ফেললেও সাবু মিয়া হাল ছাড়েননি। ১৯ বছর বয়সে বাবার দেওয়া একটি ছোট মুদি দোকান থেকে শুরু করে আজ তিনি নিজের একটি সফল ব্যবসা গড়ে তুলেছেন। দীর্ঘ ২৩ বছর ধরে তিনি এই দোকান পরিচালনা করে আসছেন।
 

সাবু মিয়ার এই অসাধারণ ক্ষমতার কথা এলাকায় ব্যাপকভাবে পরিচিত। তিনি যেকোনো ধরনের নোট বা পয়সা হাতে নিয়েই বলতে পারেন সেটি কত টাকার। এমনকি তারিখ ও সময়ও তিনি নির্ভুলভাবে বলতে পারেন। তার এই প্রতিভা সবার কাছেই আশ্চর্যজনক।
 

সাবু মিয়া বলেন, "আমি ভিক্ষা করি না। নিজের পরিশ্রমে পরিবার চালাই। আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতা দিয়েছেন।"
 

স্থানীয়রা সাবু মিয়ার এই অসাধারণ প্রতিভাকে খুবই প্রশংসা করেন। তারা বলেন, "সাবু মিয়া একজন অনুপ্রেরণার উৎস। চোখের আলো না থাকলেও তিনি জীবনে এতো কিছু অর্জন করেছেন।"