শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চার ইউনিয়নের যাতায়াতের রাস্তা এখন গলার কাটা

চার ইউনিয়নের যাতায়াতের রাস্তা এখন গলার কাটা

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রাম সদরের গারুহারা এলাকার ঝুঁকিপূর্ণ ব্রিজ ও বিধ্বস্ত সড়কটি ৪ ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। কোনো উপায় না পেয়ে এই ব্রিজ ও রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে পাঁচগাছী, যাত্রাপুর, বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের হাজার হাজার মানুষ। 

 

চার ইউনিয়নের যাতায়াতের রাস্তা এখন গলার কাটা


 

বিগত কয়েক বছরের বন্যাসহ এবারের দু-দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে গারুহারার ১০০ ফুট ব্রিজসহ ৪ কিলোমিটার এ সড়কটি। এ অবস্থায় দ্রুত নতুন ব্রিজ নির্মাণসহ সড়কটি মেরামত করে দুর্ভোগ কমানোর দাবি স্থানীয়সহ জনপ্রতিনিধির। 


 

চার ইউনিয়নের যাতায়াতের রাস্তা এখন গলার কাটা — ছবি ২

 

সরেজমিনে দেখা গেছে, ভেঙে গেছে ব্রিজের দু’দিকের রেলিং, সড়কও বিধ্বস্ত। আবার কোথাও কোথাও ভেঙে গেছে ব্রিজের পাঠাতনের ঢালাই। তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, পারাপার হচ্ছে মানুষ। এই দৃশ্য কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জালালের মোড় থেকে ওয়াপদা বাজার সড়কের গারুহারা এলাকার। গারুহারা এলাকায় ডোবার ওপর ২০ বছর আগে নির্মিত ১০০ ফুট দৈর্ঘের ব্রিজটি সংস্কারের অভাবে কয়েক বছর ধরে এ অবস্থায় পড়ে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। এতে চরম দুর্ভোগ নিয়ে সড়কে যাতায়াত করছেন কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার শত শত যানবাহনসহ লক্ষাধিক মানুষ। 

 

সদরের পাঁচগাছী ইউনিয়নের জালালের মোড় থেকে ওয়াবদা বাজার সড়কে যাতায়াত করা আবু মিয়া বলেন, খুব কষ্ট নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করছি। প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যেকোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটবে। দ্রুত রাস্তাসহ গারুহারা ব্রিজটি সংস্কার করার দাবি জানাচ্ছি। 

 

সদরের পাঁচগাছী ইউনিয়নের গারুহারা এলাকার পথচারী ফিরোজ আলম বলেন, কেউ অসুস্থ হলে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া কোনভাবেই সম্ভব না। আমার এখানকার হাজার হাজার মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই রাস্তাটি। অন্য এলাকার কেউ এই রাস্তায় একবার আসলে, আর কোনোদিন আসতে চাইবে না। রাস্তা ও ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ, তারপরেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে চলছি।

 

উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবলু মিয়া বলেন, গারুহারার সড়কটি ব্যবহার করে যাত্রাপুর, পাঁচগাছী, উলিপুরের বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের কৃষকরা তাদের উৎপাদিত ফসল ও কৃষি পণ্য আনা নেওয়া করে। সড়কটি যান চলাচলের অনুপযোগী হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। 

 

কুড়িগ্রাম সদর উপজেলা প্রকৌশলী মো. রিশাদ জামান বলেন, গুরুত্ব বিবেচনায় নতুন ব্রিজসহ সড়কটি পাকা করা হবে। টেন্ডার হয়েছে, বর্ষা মৌসুম শেষ হলেই কাজ শুরু করা হবে।