শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আসছে ফাগুন দ্বিগুণ নয়, ১৬ কোটি হবো - এই স্লোগানের স্রষ্টা কাউসার আর নেই

আসছে ফাগুন দ্বিগুণ নয়, ১৬ কোটি হবো - এই স্লোগানের স্রষ্টা কাউসার আর নেই

ঢাকা প্রেস নিউজ

 

"আসছে ফাগুন দ্বিগুণ নয়, ১৬ কোটি হবো" - এই স্লোগানের স্রষ্টা কাউসার আর নেই

বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী, চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী কাউসার মাহমুদ আর আমাদের মাঝে নেই। গত ২ আগস্ট, তিনি তার ফেসবুক প্রোফাইলে লেখেন, "আসছে ফাগুন দ্বিগুণ নয়, ১৬ কোটি হবো।" এই স্লোগানটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের একটি প্রতীক হয়ে ওঠে।
 

দুর্ভাগ্যবশত, এই স্লোগানের স্রষ্টা কাউসারকে তার স্বপ্ন পূরণ করার সুযোগ আর মেলেনি। আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ৭০ দিন পর তিনি মারা যান।
 

কাউসার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন এবং চট্টগ্রামে তার পরিবারের সাথে থাকতেন। তার মৃত্যুতে শিক্ষাঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।