শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ঢাকা প্রেস
(বেরোবি) বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:-


 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মুক্তার এলাহী হলে গত রোববার রাতে পরিচালিত অভিযানে ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যবহৃত বিভিন্ন রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান পরিচালিত হয়।
 

অভিযানে তৃতীয় ও পঞ্চম তলার বিভিন্ন রুম থেকে প্লাস্টিক পাইপ, রড, চাপাতি, ছুরি, দা, রামদা বেকি সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১৩টি প্লাস্টিক পাইপ, ৫৮টি রড ও অ্যাঙ্গেল, ১০টি ক্রিকেটের স্ট্যাম্প, ১টি চাপাতি, ১টি চাইনিজ চাকু, ১টি মদের বোতল এবং ২৪টি রামদা।
 

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ এই অস্ত্রগুলো হলে মজুত করে রেখেছিল। তারা দাবি করেছেন, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি।
 

হলটির প্রাধ্যক্ষ মো. কামরুজ্জামান জানিয়েছেন, হলে অবৈধ ছাত্রদের বের করে দেওয়া এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দের জন্য এরইমধ্যে নোটিশ দেওয়া হয়েছিল। এই অভিযানের মাধ্যমে হলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।