শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বড়াইগ্রামে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

বড়াইগ্রামে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর জেলা প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় সুজলা রোজারিও (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ৯টার দিকে বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের উপজেলার বনপাড়া হারোয়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তার বহনকারী ভ্যানে ধাক্কা দিলে সে সড়কের উপর পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় তার কোমড় ক্ষত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বনপাড়া পাটোয়ারী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখানে তার মৃত্যু হয়। নিহত সুজলা রোজারিও উপজেলার মাঝগাঁও বাহিমালি গ্রামের অনন্ত পিউরির স্ত্রী। সে তিন সন্তানের জননী।    


বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মূর্মূ জানান, একটি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে তিনি আসছিলেন এবং পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।