শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলন: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলন: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ঢাকা প্রেস
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-


 

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শেখ রাজু নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
 

গত রোববার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ফেরিঘাট মিনাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত শেখ রাজু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি এবং পৌর শহরের আড়াই বেপারীর বাড়ির শেখ তারা মিয়ার ছেলে।
 

ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, চলতি মাসে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহারভুক্ত আরও ৭জন নেতাকে আটক করা হয়েছে।

 

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় গত ২৭ ও ২৮ আগস্ট ভৈরব থানায় দুটি ও ১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ আদালতে একটিসহ মোট তিনটি মামলা করা হয়। মামুন, রুবেল ও আলমের দায়ের করা মামলায় রোববার দুপুরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে শহরের ফেরিঘাট মিনাবাজার এলাকা থেকে আলী মনসুর রাজুকে গ্রেপ্তার করা হয়।  
 

এ প্রসঙ্গে ভৈরব থানার ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের ওপর হামলার ঘটনার মামলায় শেখ রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।