শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চার দিনের ছুটি শেষে ঢাকায় তীব্র যানজট

চার দিনের ছুটি শেষে ঢাকায়  তীব্র যানজট

ঢাকা প্রেস নিউজ


দীর্ঘ চার দিনের ছুটি শেষে রাজধানী ঢাকার সড়কগুলোতে আবারও ফিরে এসেছে প্রচণ্ড যানজট। সোমবার (১৪ অক্টোবর) থেকে সব অফিস-আদালত খুলে যাওয়ায় রাস্তায় গাড়ির সংখ্যা বেড়েছে অনেক গুণ।

 

রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী ও গুলশানে যানবাহনের লাইন দেখে চোখ ধাঁধিয়ে যায়। অফিসে যাওয়া আসা কর্মীরা এই যানজটে বেকাভে ভুগছেন।
 

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তুহিন তালেব বলেন, "সকাল সাড়ে ৭টায় কাজলা থেকে বাসে উঠেছি। এখনও সায়েদাবাদই পার হতে পারিনি। অফিস ৯টায়, কিন্তু কখন পৌঁছাবো জানি না।" আরফান নামে আরেকজন যাত্রী বলেন, "চার দিন ছুটিতে ঢাকার রাস্তাগুলো ফাঁকা ছিল। কিন্তু আজ অফিস-আদালত খুলতেই সেই পুরনো দিন ফিরে এসেছে। এই যানজটে সত্যিই বিরক্ত লাগে।"
 

দীর্ঘ ছুটির পর হঠাৎ করেই যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ট্রাফিক পুলিশকেও বেশ কষ্ট করতে হচ্ছে। তারা যানজট নিরসনে কাজ করলেও সহজে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।
 

উল্লেখ্য, দুর্গাপূজার ছুটিতে সরকার নির্বাহী আদেশে ১০ অক্টোবরও ছুটি ঘোষণা করেছিল। ফলে চাকরিজীবীরা টানা চার দিন ছুটি ভোগ করেছেন। এই ছুটি শেষে সকলে একসঙ্গে অফিসে ফিরে আসায় রাজধানীর রাস্তাগুলো যানজটে আচ্ছন্ন হয়ে পড়েছে।