শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ঢাকা প্রেস
নরসিংদী প্রতিনিধি:-



 

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের নয়াচরে এই ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির মিয়া ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইস দিয়ে নৌকায় বসে মাছ ধরার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যায়। সঙ্গী জেলেরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলেও ভৈরব উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহত মনির মিয়া রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। নৌ-পুলিশ ঘটনার তদন্ত করছে।
 

রায়পুরা থানার ওসি মো. আব্দুল জাব্বার বলেন, “ইলেকট্রিক শক ডিভাইস দিয়ে মাছ ধরা খুবই ঝুঁকিপূর্ণ। এভাবে মাছ ধরতে গিয়ে অনেকের প্রাণ যায়। আমরা সকলকে সতর্ক থাকার আহ্বান জানাই।”