শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো ভাবেই প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে না --------জামায়াত নেতা- আব্দুর রশিদ

দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো ভাবেই প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে না --------জামায়াত নেতা- আব্দুর রশিদ

ঢাকা প্রেস
প্রেস বিজ্ঞপ্তি:-


বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০.০০ মিনিটে জেলার দারুল আমান ট্রাস্টে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর জননেতা আব্দুল করিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হক সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টীম সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল ও নীলফামারী জেলা আমীর মাওলানা আব্দুর রশীদ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রশীদ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ১৫৮১ জন ছাত-জনতার জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে। একটি পক্ষ সংস্কার ছাড়াই দ্রুত সময়ে নির্বাচনের দাবী করছেন। আমরা জানতে চাই- আপনারা কি আওয়ামীলীগের মতই যেন তেন ভাবে সরকার গঠন করতে চান? তিনি আরো বলেন, "আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। আমরা এখনও স্বাধীন হইনি। দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো ভাবেই প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক গাইবান্ধা জেলা আমীর ও গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যপ্রার্থী বলেন ডাঃ আব্দুর রহিম সরকার বলেন, "রুকনগণ হচ্ছেন সংগঠনের মূল স্তম্ভ। আর দ্বীন হচ্ছে তাদের জীবন উদ্দেশ্য। এপথে চলতে গেলে নানাবিধ পরীক্ষা আসতে পারে। এমতাবস্থায় আল্লাহর কাছে ধরণা দেয়া একজন রুকনের অন্যতম কর্তব্য"।

 

সম্মেলনে আরো বক্তব্য রাখেন- জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনীত গাইবান্ধা-৫(ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ সরকার, জেলা নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ, জেলার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান এবং আরো বক্তব্য রাখেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।

 

এই সম্মেলনে গাইবান্ধা জেলার সকল রুকনগণ উপস্থিত ছিলেন।