সর্বশেষ সংবাদ — পাতা ৪৫২
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ঢাকা প্রেস,নেত্রকোণা প্রতিনিধিঃ- নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর আসামি হিমেল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, অপর এক নারীকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচার...
ফরিদপুরে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফরিদপুরের গৃহবধূ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুর মোল্লা (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সদরপুর উপজেলার একটি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওবায়দুর মোল্লা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের বাসি...
যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা: অভিযুক্ত ছাত্রলীগ নেতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগের উপজেলা নেতা সুমন মিয়ার (২৮) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ নভেম্বর) সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায়। নিহত জিদনী আক্তার (২৩) গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জ...
ধানখেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের একটি ধানখেত থেকে আকাশ মিয়া (২৩) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আকাশ মিয়া সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে। ঘটনাটি ঘটে বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিরতার টেকেরবাড়ি এলাকায়। পুলিশের ধারণা, ছিনতাইকারীরা আকাশকে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে ন...
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু
ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত তিনদিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এ পরিস্থিতিতে, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে ভারতীয় ব্যবসায়ীরা সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ করে দেন। স্লট বুকিং পুনরায় চালু হওয়ার পর, বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে পেঁয়াজবোঝাই ৫টি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ ক...
সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ রিমান্ডে
ঢাকা প্রেস নিউজ বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (২৭ নভেম্বর) মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহউর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আবুল হোসেন মো. মাশুক, যিনি এপিপি হিসেবে দায়িত্ব পালন করছ...
চট্টগ্রামে আইনজীবী হত্যা, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৬
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদীঘি এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (২৬ নভেম্বর) সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। এই ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে অন্তত ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে। বুধবা...
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় দুই নারী নিহত
কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার মশান বাজারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম। নিহতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়া এলাকার নাসির মণ্ডলের স্ত্রী মরিয়ম খাতুন (৪৮) এবং একই গ্রাম...
বগুড়ায় কারাগারে আটক অবস্থায় আ.লীগ নেতার মৃত্যু
বগুড়ায় কারাগারে আটক অবস্থায় আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু (৬০) মারা গেছেন। মঙ্গলবার, ঢাকায় নেওয়ার পথে তার শারীরিক অবস্থা অবনতি হলে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বুধবার (২৭ নভেম্বর) এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঝুনু বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগ...
গাজীপুরের শ্রীপুরে ইউএনওর গাড়ি ভাঙচুর, এসিল্যান্ডসহ আহত ১০
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের দখলকৃত জমি উদ্ধার অভিযানে হামলা করেছে অবৈধ দখলকারীরা। হামলায় এসিল্যান্ডসহ অন্তত ১০ জন আহত হয়েছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ তিনটি গাড়ি ও দুটি এস্কেভেটর ভাঙচুর করা হয়। মঙ্গলবার উপজেলার ইজ্জতপুর এলাকায় অভিযান চলাকালে এই হামলার ঘটনা ঘটে। বুধবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্ম...
নরসিংদীর এক ইটভাটার কলোনী থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নরসিংদীর পলাশ উপজেলার কাজৈর গ্রামের এক ইটভাটা কলোনী থেকে গৃহবধূ নার্গিস বেগম (১৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) এই ঘটনা ঘটে। পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নার্গিস বেগম ও তার স্বামী রকিব মিয়া (২৩) কিশোরগঞ্জের মিঠামইন থানার বাসিন্দা। তারা কাজৈর গ্রামের একটি ইটভাটা কলোনীতে বসবাস করতেন।...
রাজবাড়ীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে গৃহবধূ বিউটি বেগম (৩০) হত্যা মামলায় তার স্বামী মো. লতিফ কাজী (৩৯)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি, লতিফকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লতিফ কাজী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মৃত মতিয়ার কাজীর...
শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যা’ অভিযোগ
ঢাকা প্রেস নিউজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগ দায়ের করা হয়েছে। রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় এই অভিযোগ করা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার, হেফাজত ইসলামের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব অভিযোগটি ট্রাই...
শিল্পপতির বাড়িতে ডাকাতি: স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে লুটপাট
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বাড়িতে একটি নৃশংস ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ব্যবসায়ীর পুত্র ও পুত্রবধূকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে নগদ ৭ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ঘটনাটি ঘটে বুধবার (২৭ নভেম্বর) ভোরে, ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায়। ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলা...
ফেনীতে ছাত্র হত্যাচেষ্টা মামলা: গ্রেপ্তার ৪
ফেনীর মহিপালে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে চার আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। বুধবার (২৭ নভেম্বর) ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জা...
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
ঢাকা প্রেস নিউজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১১টা ৪৫ মিনিটে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে, এই মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা...
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ১১২ বছর বয়সে প্রয়াত
ঢাকা প্রেস নিউজ বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে স্বীকৃত জন আলফ্রেড টিনিসউড ১১২ বছর বয়সে মারা গেছেন। গত সোমবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের সাউথপোর্টের একটি সেবাযত্ন কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেখানেই তিনি বসবাস করতেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। চলতি বছরের এপ্রিলে ১১৪ বছর বয়স...
আইনজীবী সাইফুলের জানাজা সম্পন্ন, জনসমুদ্র চট্টগ্রাম
চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে নির্মম হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে তার মরদেহ আদালত প্রাঙ্গণে আনা হলে সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে জমিউত-উল-ফালাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা ৩০ মিনিটে জানাজায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ হাজারো...






























