বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৪:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

ঢাকা প্রেস নিউজ
 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১১টা ৪৫ মিনিটে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
 

এর আগে, এই মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করেছিলেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেন। বুধবার হাইকোর্ট সেই আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন।
 

রায়ের পর আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, “আদালত আমাদের যুক্তি শুনেছেন এবং বলেছেন, ‘আপিলটি আমি পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি। সকল প্রমাণ খতিয়ে দেখেছি। আপনারা যে যুক্তি উপস্থাপন করেছেন তা আইনসম্মত। তাই আমি আপিলটি মঞ্জুর করছি।’”
 

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালত রায় দিয়েছিলেন। সেই রায়ে খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন তিনি।
 

এছাড়া, ২০১৮ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করেছিলেন।

 

গত ৫ আগস্ট গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ৬ আগস্ট খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে মুক্তি দেওয়া হয়। পরে হাইকোর্টে আপিল শুনানির জন্য পেপারবুক তৈরির অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন।
 

অবশেষে এই মামলায় হাইকোর্টের রায়ে খালেদা জিয়াসহ সকল আসামির খালাসের মাধ্যমে মামলার সমাপ্তি ঘটে।