বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৩:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

খুলনা জেলা ইজতেমা শুরু ৫ ডিসেম্বর

খুলনা জেলা ইজতেমা শুরু ৫ ডিসেম্বর

ঢাকা প্রেস,খুলনা প্রতিনিধি:-
 

খুলনায় আগামী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের জেলা ইজতেমা। তাবলিগ জামাতের আয়োজনে ময়ূরী আবাসিক এলাকায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
 

ইজতেমা উপলক্ষে ময়দানে প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। জানা গেছে, ৫, ৬ ও ৭ ডিসেম্বর তিন দিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হবে। পরিকল্পনা অনুযায়ী, ৫ ডিসেম্বর ফজরের পর ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।
 

জেলা ইজতেমা ময়দানের জিম্মাদার মো. আতিকুর রহমান জানান, খুলনা শহরসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার মুসল্লিরা এই ইজতেমায় অংশ নেবেন। তিনি আরও বলেন, ইজতেমা সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলছে।
 

এদিকে, টঙ্গীর তুরাগ তীরে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখও নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপের ইজতেমা হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।