বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৩:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ধানখেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ধানখেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-

 

ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের একটি ধানখেত থেকে আকাশ মিয়া (২৩) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আকাশ মিয়া সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে।
 

ঘটনাটি ঘটে বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিরতার টেকেরবাড়ি এলাকায়। পুলিশের ধারণা, ছিনতাইকারীরা আকাশকে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আকাশ মিয়া প্রায় এক বছর ধরে ইজিবাইক চালাতেন। মঙ্গলবার বিকেলে ভাড়ায় চালিত নিজের ইজিবাইক নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। তবে রাত সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 

রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে রক্তের দাগ দেখতে পান। সন্দেহ হলে তারা খোঁজ নিয়ে পাশের ধানখেতে আকাশের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই আকাশকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
 

ওসি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।