বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৭:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নাটোরে ছিনতাইয়ের সময় ব্রাহ্মণবাড়িয়ার ৫ নারী আটক

নাটোরে ছিনতাইয়ের সময় ব্রাহ্মণবাড়িয়ার ৫ নারী আটক

ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-

 

নাটোর শহরের মাদরাসা মোড়ে ছিনতাইয়ের চেষ্টা করার সময় পাঁচ নারীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে।
 

আটককৃত নারীরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তাদের পরিচয় হলো:

  • পারুল বেগম (৩০), স্বামী কাউসার রহমান, ডরমন্ডল নতুনবাজার।
  • নাইমা বেগম (২৮), স্বামী সফর উদ্দিন।
  • মাফিয়া বেগম (২০), স্বামী এরশাদ আলী।
  • সীমা বেগম (৩০), স্বামী জাকির হোসেন।
  • লাভলি বেগম (২০), স্বামী আশরাফ উদ্দিন।

 

ছিনতাইয়ের শিকার শাহনাজ খানম, বরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, জানান যে তিনি কানাইখালী বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় চড়ে কালেক্টরেট স্কুলে যাচ্ছিলেন। এ সময় ওই পাঁচ নারী অটোরিকশায় ওঠেন। মাদরাসা মোড়ে পৌঁছালে তাদের একজন অসুস্থতার ভান করে তার ঘাড়ে মাথা এবং গলায় হাত রাখেন। এ সুযোগে গলার সোনার চেইন এবং ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
 

শাহনাজ খানম চিৎকার করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। ঘটনা শোনার পর তারা পাঁচ নারীকে আটক করে থানায় খবর দেন। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, আটক নারীরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। ছিনতাই করাই তাদের মূল পেশা। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।