বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২২:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নরসিংদীর এক ইটভাটার কলোনী থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর এক ইটভাটার কলোনী থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদীর পলাশ উপজেলার কাজৈর গ্রামের এক ইটভাটা কলোনী থেকে গৃহবধূ নার্গিস বেগম (১৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) এই ঘটনা ঘটে।
 

পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নার্গিস বেগম ও তার স্বামী রকিব মিয়া (২৩) কিশোরগঞ্জের মিঠামইন থানার বাসিন্দা। তারা কাজৈর গ্রামের একটি ইটভাটা কলোনীতে বসবাস করতেন। স্বামী রকিব মিয়া স্থানীয় ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, রকিব ও নার্গিস বেগম কাজৈর গ্রামের একটি ইটভাটা কলোনীতে থাকতেন এবং একই ইটভাটায় কাজ করতেন। মঙ্গলবার সকালে রকিব তার স্ত্রীকে রেখে কাজের জন্য ইটভাটায় চলে যান। পরে দুপুর ১২টার দিকে খাবার খেতে কলোনীতে ফিরে এসে দেখেন, ঘরের দরজা বন্ধ। তিনি বারবার ডাকলেও স্ত্রীর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। সেখানে তিনি দেখতে পান, স্ত্রীর ঝুলন্ত মরদেহ ঘরের আড়ার সঙ্গে পেঁচানো অবস্থায় রয়েছে।
 

এ ঘটনায় দ্রুত প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেন। বিকেলে পুলিশ এসে নার্গিস বেগমের মরদেহ উদ্ধার করে।
 

পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী রকিব ও তার বাবা থানায় আছেন, এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।