বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৬:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বগুড়ার তুফান সরকারের ১৩ বছরের কারাদণ্ড

বগুড়ার তুফান সরকারের ১৩ বছরের কারাদণ্ড

ঢাকা প্রেস,বগুড়া প্রতিনিধি:-

 

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বগুড়ার আলোচিত তুফান সরকারকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
 

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল্লাহ এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস. এম. আবুল কালাম আজাদ।
 

তুফান সরকার বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকার মজিবর রহমান সরকারের ছেলে এবং তিনি বগুড়া শহর শ্রমিক লীগের একজন সদস্য ছিলেন।

 

স্থানীয় সূত্র জানায়, ২০১৭ সালে তুফান সরকার এক তরুণীকে ধর্ষণ করেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ওই তরুণী ও তার মাকে ধরে মাথা ন্যাড়া করে তাদের অপমান করা হয়। ঘটনাটি দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। পরে পুলিশ তুফান সরকারকে গ্রেপ্তার করে। তখন তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও ওঠে।

 

অভিযোগের ভিত্তিতে দুদক তদন্ত শুরু করে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় তুফান সরকারের বিরুদ্ধে মামলা করেন দুদক বগুড়া কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক আমিনুল ইসলাম। পরবর্তীতে, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি এই মামলায় চার্জশিট দাখিল করা হয়।

 

দুদকের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, মামলার দুটি ধারায় তুফান সরকারকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার অবৈধ সম্পদের পরিমাণ, যা এক কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকা, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

 

তুফান সরকার বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারের পর থেকেই এ দণ্ডাদেশ কার্যকর হবে।