বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২২:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বগুড়ায় কারাগারে আটক অবস্থায় আ.লীগ নেতার মৃত্যু

বগুড়ায় কারাগারে আটক অবস্থায় আ.লীগ নেতার মৃত্যু

ঢাকা প্রেস,বগুড়া প্রতিনিধি:-


বগুড়ায় কারাগারে আটক অবস্থায় আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু (৬০) মারা গেছেন। মঙ্গলবার, ঢাকায় নেওয়ার পথে তার শারীরিক অবস্থা অবনতি হলে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বুধবার (২৭ নভেম্বর) এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঝুনু বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ এবং কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সদস্য সচিব ছিলেন।
 

উল্লেখ্য, শাহাদাৎ আলম ঝুনু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বগুড়া কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার সকাল ১১টায় তিনি কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ইউনাইটেড হার্ট স্পেশালিস্ট হাসপাতালে পাঠানো হয়। তবে, ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 

বগুড়া জেলা কারাগারের চিকিৎসকরা প্রাথমিকভাবে ঝুনুকে চিকিৎসা দিয়ে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।