বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৩:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় দুই নারী নিহত

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় দুই নারী নিহত

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-
 

কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার মশান বাজারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।
 

নিহতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়া এলাকার নাসির মণ্ডলের স্ত্রী মরিয়ম খাতুন (৪৮) এবং একই গ্রামের মৃত কুমার মণ্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৬৮)। তারা ননদ-ভাবি ছিলেন।
 

নিহতদের পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে নিজ বাড়ি থেকে ছবেলা ও মরিয়ম মশান বাজারে যান। সেখান থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে বিপরীতমুখী বেপরোয়া গতির সিমেন্টবাহী ট্রলি তাদের ভ্যানে ধাক্কা দেয়, যার ফলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
 

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। ঘাতক চালকসহ ট্রলিটি জব্দ করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।