বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৩:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

শিল্পপতির বাড়িতে ডাকাতি: স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে লুটপাট

শিল্পপতির বাড়িতে ডাকাতি: স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে লুটপাট

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বাড়িতে একটি নৃশংস ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ব্যবসায়ীর পুত্র ও পুত্রবধূকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে নগদ ৭ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
 

ঘটনাটি ঘটে বুধবার (২৭ নভেম্বর) ভোরে, ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায়।
 

ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রেজাউল করিম মালা জানান, ভোরের দিকে তার দোতলা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ছয়জন ডাকাত রুমে প্রবেশ করে। এই সময়ে বাইরে আরও কিছু ডাকাত সদস্য ছিল। মুখোশধারী ডাকাতরা প্রথমে তার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে ঢুকে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে হাত-পা বেঁধে ফেললে, পরে মারধর করে নাসরিনের শরীরে থাকা স্বর্ণালংকার এবং আলমারি থেকে অন্যান্য স্বর্ণালংকার লুটে নেয়। তাছাড়া, ডাকাতরা ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুটি গুলি করে।
 

এ বিষয়ে এসআই নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজসহ কিছু আলামত উদ্ধার করেছে এবং ডাকাতদের শনাক্তের জন্য তৎপরতা চালাচ্ছে।